ঢাকাFriday , 18 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২ কিশোরীর লাশ উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল মহাদেবপুর পাহাড়ি গ্রাম থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহতরা হলো স্থানীয় ফলিন ত্রিপুরার কন্যা সুখলতি ত্রিপুরা (১৫) এবং সুমন ত্রিপুরার কন্যা ছবি রাণী ত্রিপুরা (১২)।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে একই ঘরে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। কীভাবে তারা মারা গেছে কিংবা তারা আত্মহত্যা করেছে কি-না এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি।  পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।