ঢাকাFriday , 18 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় মাদকের আখড়া হিসেবে খ্যাত সদরঘাট থানার মাদারবাড়ি বরিশাল কলোনিতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে র‌্যাবের একটি টিম বরিশাল কলোনিতে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্যোগ নিলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এই সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে র‌্যাব ঘটনাস্থলে দুই মাদক ব্যবসায়ীর লাশ পরে থাকতে দেখে। র‌্যাব লাশ দুটি উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পরে এই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।