টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ ১৯ বছর পর টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট নাসিমুল আক্তার নাসিম বলেন, বিগত ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের আরাধন সূত্রধরের স্ত্রী বাড়িতে একা ছিল। এ সময় একই গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে তিনি টাঙ্গাইল আদালতে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে দীর্ঘ সময় মামলা চলার আজ দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

