ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে ৩ হাজার ইয়াবাসহ আটক ২

Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরে পৃথক অভিযানে প্রায় তিন হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে লালপুর এবং বড়াইগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুইজন হচ্ছেন, উপজেলার জোকাদহ গ্রামের মৃত আনজাল এর ছেলে মেহের আলী (৩৫) এবং বড়াইগ্রাম উপজেলার নগর এলাকার জামাইদিঘী গ্রামের সন্দেশ প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ভাদুর বটতলা মোড়ে অভিযান চালানো হয়। এসময় ১৬শ ইয়াবাসহ মেহের আলীকে আটক করা হয়।
অপরদিকে, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহারিয়ার খান জানান, উপজেলার রাজাপুর থেকে চান্দাই বাজারে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দাই বাজারে অভিযান চালিয়ে ১২শ ইয়াবাসহ সাইফুল ইসলামকে আটক করা হয়।