ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

Link Copied!

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের একতা কাঁচাবাজার এলাকায় জয়নাল হোসেন (৩০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মাগুরার ওয়াপদা এলাকার মাছের আড়তে মাছ দিয়ে ফিরছিলেন জয়নাল হোসেন। পথে শহরের কাঁচাবাজার এলাকায় আসলে একটি ট্রাক পেছন থেকে তার নসিমনটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জয়নাল হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উজেলার সাত গাছিয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।