ঢাকাThursday , 17 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী সীমান্তে দুই বাংলাদেশি আটক

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি। বুধবার রাত সাড়ে ৮টায় গোড়কমন্ডপ সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
গোড়কমন্ডপ ক্যাম্পের হাবিলদার বিশ্বনাথ রায় জানান, ওই সীমান্তের ৯৩০ নং মেইন পিলারের ৫নং সাব পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে দুই যুবক। পরে ফেরত আসার পথে বাংলাদেশি নোম্যান্স ল্যান্ড এলাকায় তাদেরকে আটক করা হয় । আটক দুই যুবক হলেন, রংপুর জেলার কোতোয়ালি থানার জুম্মাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুল হাকীম (৩২) ও একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ইমন আলী (২৮)। এ সময় তাদের ব্যবহƒত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক দুইজনের বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে মামলা করা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।