ঢাকাWednesday , 16 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ১০

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অংশু বিশ্বাস (৩০) নামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী (মাস্টার রোল) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অংশু বিশ্বাসের বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে।
পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্সের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে চাপা দিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে অংশু নিহত হন ও অপর ১০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।