ঢাকাWednesday , 16 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফার্মগেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জিয়াউল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেশায় থাই অ্যালমোনিয়াম মিস্ত্রি জিয়াউল ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতেন। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার ইয়াটুপপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঢামেক পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।