ঢাকাTuesday , 15 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে গরিব ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গরিব ও মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৪৭১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান। বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আমানত হোসেন খান প্রমুখ।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে ৪৭১ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৩৯ লাখ দুই হাজার টাকা বৃত্তির চেক প্রদান করা হয়। এর মধ্যে ২০১৭ সালে এসএসসি পাস করে যেসব শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন এমন ৪০৪ জনের প্রত্যেককে আট হাজার টাকা করে এবং ২০১৭ সালে যেসব শিক্ষার্থী মেডিক্যাল, প্রকৌশল, কৃষি, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন এমন ৬৭ জনকে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।