ঢাকাTuesday , 15 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Link Copied!

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হন আরো ১৫ জন।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। সেই সাথে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধঘণ্টা যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।