ঢাকাTuesday , 15 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে অনলাইন আইডিয়া নিয়ে ব্র্যান্ডরিল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব ‘ভয়েস অব বিজনেজ’ আয়োজিত ‘গুডলাক প্রেজেন্টস ব্র্যান্ডরিল ২০১৮’ পাওয়ারড বাই ক্লিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ছিল অনলাইন আইডিয়া প্রদান। এতে দুই শতাধিক টিম অংশ নেয়। সেখান থেকে ৫০টি টিম দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়। বিজ্ঞাপন পরিবেশন পর্বের জন্য প্রস্তুতি নিতে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত ৫০টি টিমের জন্য কর্মশালার আয়োজন করা হয়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ ১০টি টিম ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম গোল ডিগারস। পুরস্কার হিসেবে জিতে নেয় এক লাখ টাকার নগদ পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট।
দ্বিতীয় স্থান অধিকারী ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে টিম নিওফাইটস এবং তৃতীয় স্থান অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের টিম পায়রো জিতে নেয় যথাক্রমে ৬০ হাজার এবং ৪০ হাজার টাকার নগদ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন, গ্রামীণ ফোনের ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ লিড ম্যানেজার মো. ইফতেখার আলম এবং প্রাণ আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদুল ইসলাম।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব ভয়েস অব বিজনেজ (ভিওবি) ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। ভিওবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দেশের একমাত্র বিজনেস মাগাজিন।