ঢাকাMonday , 14 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় হামলাকারীরা সিরিয়া থেকে আসা একই পরিবার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় যুগপৎ তিনটি চার্চে আত্মঘাতী হামলাকারী ছয়জন একই পরিবারের সদস্য। তারা সিরিয়া থেকে ইন্দোনেশিয়া এসেছিলেন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
রোববারের ওই হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় হামলাকারী ওই পরিবারের সদস্যদের মধ্যে মা ও দুই মেয়ে একটি চার্চে আত্মঘাতী বোমা হামলা চালান। অন্যদিকে, বাবা ও দুই ছেলে অন্য দুটি চার্চে আত্মঘাতী হামলা চালান।
দেশটির জাতীয় পুলিশের প্রধান টিটো কারনাভিয়ান জানিয়েছেন, হামলাকারীরা আইএসের আদর্শে অনুপ্রাণিত জঙ্গি সংগঠন জেমা আনসারুত দাউলার (জেএডি) সদস্য ছিল।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি শত শত ইন্দোনেশীয় সিরিয়া থেকে ফিরেছে, যেখানে আইএস সরকারের বিরুদ্ধে শক্তভাবে লড়াই করছে। তবে হামলাকারী পরিবার সম্পর্কে বিস্তারিত এর চেয়ে বেশি কিছু জানানো হয়নি।
রোববারের ওই হামলা ছিল ইন্দোনেশিয়ার গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা, যেখানে ৪০ জন লোক আহতও হয়।
একটি হামলাস্থল পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ হামলাকে ‘বর্বর’ অভিহিত করে জানিয়েছেন, তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন অপরাধ সংঘটনকারীদের নেটওয়ার্ক তদন্ত করে চুরমার করে দিতে।