ঢাকাFriday , 11 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর পর ছাত্রলীগের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।
এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। সকাল থেকেই সম্মেলনস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
দুপুরের পর থেকেই লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে ছাত্রলীগ নেত্রীরা সম্মেলনস্থলে প্রবেশ করতে শুরু করেন। এছাড়াও মাথায় ব্যান্ড বেঁধে, পাতাকা উড়িয়ে বাদ্যের তালে তালে উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয় সারাদেশ থেকে আসা বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা।