ঢাকাFriday , 11 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ২ লেগুনার সংঘর্ষ, নিহত ৩

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দুই লেগুনার সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত আরও ১০ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। শাহ আলী থানা পুলিশ জানায়, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চটবাড়ি এলাকায় দুটি গাড়ি পাল্লা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। নিহত আনুমানিক ৮ বছর বয়সী মেয়ে শিশুটির নাম জানা যায়নি। দুটি লেগুনা একে অন্যকে ওভারটেক করে আসার সময় একটির সঙ্গে আরেকটি ধাক্কা লাগে। পরে সেটি এসে কোনাবাড়ি পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনজন মারা যায়। বাকি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।