নিজস্ব প্রতিবেদক : আগামী ২০১৮-১৯ অর্থ বছরে জন্য ১ লাখ ৭৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান। তিনি জানান, অনুমোদিত এডিপিতে ১ হাজার ৪৫২টি প্রকল্প রাখা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যা ১ হাজার ২২৭টি, কারিগরি প্রকল্প ১১৭টি, জেডিসিএফ দুটি প্রকল্প রয়েছে। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রকল্পের সংখ্যা ১০৫টি।

