ঢাকাThursday , 10 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে প্রাইভেট কার চাপায় শিশু নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেট কারের চাপায় সুমাইয়া আক্তার (১০) নামে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। একটি মামলাও দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বুধবার রাতে ফয়জুর রহমান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে সে মারা যায়। তার বাবার নাম সরাজ মিয়া। মেরাদিয়া হাটের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল সুমাইয়া। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়।