ঢাকাSaturday , 5 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারীর এগিয়ে যাওয়ার বড় শক্তি আত্মপ্রত্যয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একজন নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মপ্রত্যয়। প্রত্যেক নারী তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সে অধিকার প্রতিষ্ঠার জন্য নিজে থেকে সংগ্রাম করে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ভোরের কাগজ ও প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলার নারীরা কোনো কাজে কখনো পিছপা হননি। আমাদের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলনে নারীরা অবদান রেখেছেন। এর পেছনে সবচেয়ে বেশি যেটা কাজ করেছে সেটা হচ্ছে আত্মপ্রত্যয়। একজন নারীর এগিয়ে আসার ক্ষেত্রে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আত্মপ্রত্যয়। যেটা আমরা প্রীতিলতার জীবনী থেকে দেখতে পাই। দেখতে পাই গ্রামাঞ্চলের নারীদের এই নদীভাঙনের সংগ্রামের মধ্যেও বেঁচে থাকাকে উপলব্ধি করে।
স্পিকার বলেন, প্রীতিলতার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। প্রীতিলতার শেষ চিঠি থেকে অনেক কিছুই শেখার আছে। প্রীতিলতা পরাধীনতা থেকে মুক্ত হতে মৃত্যুকে আলিঙ্গন করে স্বাধীনতার জন্য লড়েছেন।
উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী। সে সময়ে এই নারী মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
আলোচনা সভায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, অধ্যাপক মমতাজ বেগম, আয়শা খানম, অধ্যাপক হান্নানা বেগম, শম্পা রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।