ঢাকাFriday , 4 May 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশে দেশে শিশু হত্যা ও শিশু নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
মানববন্ধনে খেলাঘর চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানম বলেন, প্রতিদিন দেশের কোথাও না কোথাও নির্বিচারে চলছে শিশু নিধন ও নিপীড়ন। নিপীড়নের পরেও যেসব শিশুরা বেঁচে যাচ্ছে, তারা বেড়ে উঠছে শঙ্কা, আতঙ্ক আর স্বপ্নহীনভাবে। এভাবে শিশু নির্যাতন নিপীড়ন চলতে থাকলে একদিন এদেশ পরিণত হবে একটি মানবিক বোধহীন জাতিতে। শিশু বাসযোগ্য স্বপ্নময় বাংলাদেশ এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
তিনি বলেন, আমরা চাই শিশু বেড়ে উঠুক তার স্বপ্নের মত করে, বেড়ে উঠুক আপন আলোয়-নির্মল পরিবেশে। তাই শিশু হত্যা নিপীড়ন বন্ধে বিচারকার্য দ্রুত করার জন্য খেলাঘর বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানাচ্ছে। শিশুর সুরক্ষায় খেলাঘর শিশু মন্ত্রণালয় গঠনের দাবি জানাচ্ছে।
শিশুর নিরাপদ জীবনের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানায় সংগঠনটি।
মাহফুজা খানমের সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, শিল্পী ড. কাজী মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা শিল্পী লায়লা হাসান, মোখলেছুর রহমান সাগর, রুনু আলী, আহসান হাবীব খান রিপন প্রমুখ।
মানববন্ধন শেষে শিশুদের নিয়ে একটি র‌্যালি হয়।