ঢাকাMonday , 30 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৬৫৪ শ্রমিককে ২২ কোটি টাকা সহায়তা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৮৩ কোটি টাকা জমা আছে। ইতিমধ্যে মধ্যে এ তহবিল থেকে ২ হাজার ৬৫৪ জন শ্রমিককে ২২ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
মে দিবস উদযাপন উপলক্ষে সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনো অপ্রতিষ্ঠানিক খাতের শ্রমিক যদি মারা যান তার পরিবারের সহায়তার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাশে দাঁড়ানো হয়। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে ২ লাখ টাকা দিয়ে সহায়তা করা হয়। আর দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য ১ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের বাৎসরিক মুনাফার ৫ শতাংশের একটি অংশ নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে বণ্টন এবং একটি অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেওয়ার বিধান রয়েছে। গণমাধ্যমসহ যেসব লাভজনক প্রতিষ্ঠান এ ফাউন্ডেশনে অর্থ জমা দেয় না সেসব প্রতিষ্ঠানকে আগামী দুই সপ্তাহের মধ্যে চিঠি দেওয়া হবে।
তিনি বলেন, কৃষি শ্রমিক কর্মক্ষেত্রে বজ্রপাতসহ যেকোনো দুর্ঘটনায় মারা গেলে সংশ্লিষ্ট কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারকে ২ লাখ টাকা প্রদান করা হয়। শুধু কৃষি শ্রমিকই নয় যেকোনো শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।
এছাড়া শ্রমিকের সন্তানের সাধারণ শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়া হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে মেডিক্যাল কলেজ, কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, শিক্ষা উপকরণ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য ৩ লাখ টাকা দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিক দুর্ঘটনায় কর্মক্ষেত্রে মারা গেলে তার পরিবারকে এ সংক্রান্ত কেন্দ্রীয় তহবিল থেকে ৩ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হয়। গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিলে জমা আছে ৪৪ কোটি ৬৩ লাখ টাকা। এই তহবিল থেকে গার্মেন্টস খাতের শ্রমিকদের সাহায্য করা হয়।