ঢাকাThursday , 26 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই সিটি নির্বাচন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটিতে ভোট অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনগুলোকে কমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, বিগত দিনে আপনাদের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সফল হয়েছে। এই নির্বাচনও সফল হবে বলে আশা করছি। আপনাদের পরামর্শও প্রত্যাশা করছি।
সিইসির সভাপতিত্বে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকরাতারা উপস্থিত রয়েছেন।