ঢাকাTuesday , 24 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের জন্য নতুন ক্ষতিপূরণ আইন করার দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টসসহ ঝুঁকিপূর্ণ খাতের শ্রমিকদের জন্য বাড়তি অর্থ যোগ করে নতুন ক্ষতিপূরণের আইন করাসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
পাশাপাশি যেকোনো মূল্যে সব শ্রমিকের নিরাপদ কর্মস্থল তৈরির চলমান সব প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সরকারের কাছে আহ্বান জানায় এই সংগঠনটি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজা দুর্ঘটনার পঞ্চম বার্ষিকী উপলক্ষে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজার পিতামাতা হারানো এতিম শিশু নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্ত শ্রমিকরা রানাপ্লাজা হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য অ্যাকর্ড অ্যালায়েন্স, এনএপিসহ চলমান সব প্রক্রিয়া অব্যাহত রাখা এবং আরো গতিশীল করার জন্য বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করে সব বায়ার, সরকার, বিজিএমইএ সব গার্মেন্টস মালিকদের প্রতি দাবি জানাচ্ছি।
বক্তারা রানা প্লাজা এবং তাজরীনের ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা পুনর্বাসন এবং আহতের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তারা কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, গার্মেন্টসসহ ঝুঁকিপূর্ণ খাতের শ্রমিকদের জন্য বাড়তি অর্থ যোগ করে নতুন ক্ষতিপূরণের আইন করা, ট্রেড ইউনিয়ন বিরোধী সব অপতৎপরতা বন্ধ করা, শ্রমিকদের জন্য পরিবারসহ ভালো ভাবে জীবনযাপন করার উপযোগী মজুরি নিশ্চিত করা, গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করন।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, আরিফা পারভিন, ফারুক খান কবির হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।