ঢাকাTuesday , 24 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কবি বেলাল চৌধুরী আর নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত কবি বেলাল চৌধুরী আর নেই। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবির বড় ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি কিডনী, ডায়বেটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি গত কয়েক মাস ধরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হলে গত শুক্রবার দুপুরে লাইফসাপোর্ট দেওয়া হয়।
ষাট দশকের অন্যতম শক্তিশালী কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও সাংবাদিক কবি বেলাল চৌধুরী। তিনি ঢাকাস্থ ভারতীয় দূতাবাস থেকে প্রকাশিত ভারত বিচিত্রার সম্পাদক হিসেবে পনের বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাপ্তাহিক সন্দ্বীপ সম্পাদনা করেন। তিনি বেশ কয়েক বছর ভারতের কলকাতায় অবস্থানকালে কবি সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত সাহিত্য পত্রিকা কৃত্তিবাস পত্রিকায় কর্মরত ছিলেন।