ঢাকাMonday , 23 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পল্টনে দুই বাসের সংঘর্ষে নিহত ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টনে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মিজান কাজী (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিজান কাজীর গ্রামের বাড়ি চাঁদপুরের সদরে। তার বাবা মৃত গফুর কাজী।
আহতরা হলেন- সালাউদ্দীন (২০), রাকীব (২০), জয়নাল (৫০), সুদীপ চন্দ্র (২৫), রিফাত (২২), বাবু (২১), মরন চাঁদ (২৬)।
আজ ভোরে পল্টন মোড়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে আটজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। এরমধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।