ঢাকাSunday , 22 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঋণচুক্তি ২৮ এপ্রিল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর ওপর রেল সংযোগ প্রকল্পের ঋণচুক্তি আগামী ২৮ এপ্রিল সই হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) ভবনে আয়োজিত ‘পলিসি এনালাইসিস’ বিষয়ক সেমিনার ও কোর্স সমাপনকারীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, অনেক প্রতীক্ষার পর এই ঋণচুক্তি হতে যাচ্ছে। আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে। চুক্তি হলেই কাজ শুরু হবে। চীনের বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে। সে দেশের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে।
রেলমন্ত্রী এ সময় রেলওয়তে চলমান আরো কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে। আরো অনেক কোচ এবং ইঞ্জিন আনার ব্যবস্থা করা হচ্ছে।
সেমিনার সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, নীতির বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ব্যাতিত সঠিক উন্নয়ন সম্ভব না। সঠিক নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, উন্নয়নশীর দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রত্যেককে এক সাথে কাজ করতে হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিজের অবস্থান তুলে ধরতে হবে।
এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংরাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।
কোর্স সমাপ্ত করা সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার ৩১ জন প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।