ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩০ হাজার শিক্ষার্থীকে অনলাইন প্রশিক্ষণ দেবে রেপটো

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : অনলাইন কো‍র্সের মাধ্যমে তরুণ-তরুণীদের জন্য বিশ্বমানের দক্ষতা নিশ্চিত করতে চুক্তি করেছে রেপটো এডুকেশন সেন্টার। এর ফলে প্রতিষ্ঠানটি ৩০ হাজার শিক্ষার্থীকে অনলাইন প্রশিক্ষণ দেবে। রেপটো এডুকেশন সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষ প্রযুক্তি নির্ভর জনশক্তি গঠনে এলআইসিটি প্রোগ্রাম এবং রেপটো এডুকেশন সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার মাধ্যমে এলআইসিটি এর ৩০ হাজার শিক্ষার্থীসহ সারা দেশের তরুণ-তরুণীরা অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন।
বিপিও সামিট-২০১৮ এর অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী নসরুল হামিদ, আইসিটি সেক্রেটারি সুবির কিশোর চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়া উভয় প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন এলআইসিটি প্রজেক্ট ডিরেক্টার মো. রেজাউল করিম, কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, রেপটোর সিইও ইশতিয়াক আহমেদ সিয়াম এবং রেপটো বিপণন বিভাগের প্রধান সাহাদাত হোসেন।
চুক্তি অনুসারে রেপটো প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে এলআইসিটি কোর্স করতে পারবেন ও অনলাইনে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট অর্জন করতে পারবেন।
এই প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী অনলাইনে তিনটি কোর্স করতে পারছেন। কোর্সগুলো হলো- সফট স্কিল ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং। এ ছাড়া আরো চারটি কোর্স দ্রুতই এ তালিকায় যুক্ত হবে। শিক্ষার্থীরা কোর্সগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন এই লিঙ্কে www.repto.com.bd/lict ।