ঢাকাWednesday , 18 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মার্কিন ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত স্যাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত স্যাম ব্রাউনব্যাক। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, বুধবার ভোরে মার্কিন দূত তুরস্ক থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন।
জানা গেছে, স্যাম ঢাকায় সরকারের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন।
এ ছাড়া বাংলাদেশে সফরের সময় স্যাম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মার্কিন কর্তৃপক্ষ স্যাম ব্রাউনব্যাককে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেন।