ঢাকাMonday , 16 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ এপ্রিল শাহবাগে মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ 

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা রুখে দিতে মহাবেশের ঘোষনা দিয়েছেন মুক্তিযোদ্ধারা। আগামী ২৪ এপ্রিল শাহবাগে এ মহাসমাবেশ আয়োজন করা হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে আহাদ চৌধুরী বলেন, ‘কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করা হলে মুক্তিযোদ্ধারা চুপচাপ বসে থাকতে পারে না। এই হীন চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা সময়ের দাবিতে পরিণত হয়েছে। দ্বিধা দ্বন্ধ নয়, কোনও বিভাজন নয়, কোনও নেতৃত্বের প্রতিযোগিতাও নয়, সব মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে।’
তিনি জানান, জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল দুপুর দুইটায় শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ আয়োজন করা হবে।
সংবাদ সম্মলেনে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরষিদরে সদস্যসচিব মো. মিনহাজুর রহমান, আবদুস সালাম মজুমদার, সেলিম চৌধুরী প্রমুখ উপস্থতি ছিলেন।