ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পয়লা বৈশাখে নারীদের হয়রানিরোধে ভ্রাম্যমাণ আদালত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পয়লা বৈশাখ উদযাপনে নারীদের হয়রানিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে র‌্যাব; যা বড় উৎসবে এ ফোর্স প্রথমবারের মতো করছে।
শুক্রবার রমনা বটমূলে পয়লা বৈশাখের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, ‘রমনা ও হাতিরঝিলে প্রথমবারের মতো মোবাইল কোর্ট থাকছে। নারীদের হয়রানিসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’
র‌্যাব ডিজি বলেন, দেশবাসী বর্ষবরণের জন্য উন্মূখ হয়ে আছেন। আগামীকাল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য দেশব্যাপী নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে র‌্যাব। উৎসবের প্রাণকেন্দ্র রমনা হলেও গত কয়েক বছর ধরে রাজধানীর হাতিরঝিল, রবীন্দ্র সরোবর, উত্তরাসহ বিভিন্নস্থানে অনুষ্ঠান হয়। বেশি জায়গায় অনুষ্ঠান হলে নিরাপত্তার চ্যালেঞ্জ বেড়ে গেলেও রমনায় জনসমাগমটা কম হয় না। রমনাসহ অন্যান্য জায়গায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করবে র‌্যাব।
রমনা পার্ক ও মঙ্গল শোভাযাত্রা এলাকায় আকাশ থেকে হেলিকপ্টারসহ বিভিন্ন মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া টহল দলের পাশাপাশি থাকবে র‌্যাবের চেকপোস্ট।
তিনি বলেন, প্রথমবারের মতো শিশু ও বৃদ্ধদের বিশ্রামের জন্য রমনা ও হাতিরঝিলে বৈশাখী লাউঞ্জ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো অনুষ্ঠানস্থল নজরদারিতে থাকবে।
নিরাপত্তায় কোনো হুমকি নেই উল্লেখ করে র‌্যাব ডিজি বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যারা আসবেন তারা যেন আস্থা অনুভব করতে পারেন। কারণ আস্থা নিশ্চিত হলে উদযাপন পূর্ণতা পায়।