ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর থেকে সকাল ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে পল্লবী থানা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ফারুক হোসেন (৪৫), ফার্মগেটে বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০), ডেমরায় নির্মাণাধীন ভবনে থেকে পড়ে বজলু মিয়া এবং ওয়ারীতে মো. সেলিম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
জানা গেছে, ভোর সাড়ে ৫টায় পল্লবী থানা এলাকায় ফারুক হোসেনকে অজ্ঞাত একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামকে) হাসপাতালে নিলে সকাল সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভোর সাড়ে ৫টায় তেজগাঁও থানা এলাকার ফার্মগেট পার্কের সামনে অজ্ঞাত (৫০) ব্যক্তিকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়।
সকাল ৮টায় ডেমরা সাইনবোর্ড এলাকায় কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যান নির্মাণ শ্রমিক বজলু মিয়া। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় মৃত ঘোষণা করেন।
সকাল ১০টায় ওয়ারীতে নির্মাণাধীন ১২ তলা ভবনে ক্রেন দিয়ে মালামাল তোলার সময় সেটি ছিটকে নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা মো. সেলিম (৫০), ইউসুফ (২৫), জাহিদ (১৮) নামে তিন নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টায় মো. সেলিমকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।