ঢাকাFriday , 13 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব দপ্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বৈশাখীবন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের সব দপ্তরে বাংলা ভাষা প্রচলনের দাবিতে বৈশাখীবন্ধন পালন করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বৈশাখীবন্ধনের আয়োজন করা হয়।
বৈশাখীবন্ধনে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হলেও বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে ধীর গতিতে। সরকারি ব্যবস্থাপনায় দেশের সব দপ্তরে বাংলা ভাষা প্রচলন করা যায়। আমাদের সম্মিলিতভাবে এ কাজ শুরু করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সংগঠনের চেয়ারম্যান মো. দুলাল মিয়ার সভাপতিত্বে বৈশাখীবন্ধনে ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশ্বমিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভুইয়া, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।