ঢাকাThursday , 12 April 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতার কারণে টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, বাসাইল পৌরসভার ভোটার তালিকা ও সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে আগেই রুল জারি করা হয়েছিল। সেই রুলের সঙ্গে নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন বাসাইল পৌরসভার বর্তমান মেয়র মজিবুর রহমান। উক্ত আবেদনের শুনানি নিয়ে আদালত আজ নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন।
গত ২ এপ্রিল নির্বাচন কমিশন বাসাইল পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১৫ মে ভোট গ্রহণের জন্য দিন রাখা হয়েছে।