ঢাকাMonday , 26 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘জান্নাত’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক নির্মাণ করেছেন ‘জান্নাত’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যায়। শুটিং শেষে সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গতকাল রোববার সেন্সর বোর্ডে প্রদর্শিত হলে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ প্রশংসা করে এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করে।
এ প্রসঙ্গে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘জান্নাত’ সিনেমাটির গল্প অসাধারণ। এতে সাইমন-মাহিকে নতুনভাবে পাবেন দর্শক। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা গতকাল দেখেছেন। সিনেমাটি দেখ তারা প্রশংসা করে এবং বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেছে। আশা করছি, দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।’’
‘জান্নাত’ সিনেমায় আরো অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
এ সিনেমায় মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মাহি। চরিত্রের প্রয়োজনে পোশাক-পরিচ্ছদ, চলাফেরায় তেমনভাবেই পরিবর্তন এনেছেন তিনি। অন্যদিকে খাদেমের নতুন মুরিদের চরিত্রে অভিনয় করেছেন সাইমন। নির্মাতা মানিকের মতে, সিনেমাটিতে সাইমন ও মাহিকে দর্শক নতুনভাবে আবিষ্কার করবেন।