ঢাকাSunday , 25 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ও নেপালিদের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশি নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ভারতীয় ও নেপালিদের সঙ্গে সংঘর্ষে এক বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই নেপালি। শনিবার মধ্যরাতে পেটালিং জায়া জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেটস টাইমস।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাত ১২ টা ৩০ মিনিটের দিকে টিএসবি ১০-এ সড়কে দুই ভারতীয়, দুই নেপালি ও ১০ জনেরও বেশি বাংলাদেশি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পেটালিং জায়া জেলা পুলিশের মুখ্য সহকারী কমিশনার মোহাম্মদ জানি চে দিন জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে এক বাংলাদেশিকে সেখানে থাকা ড্রেনে ধাক্কা মারে এক হামলাকারী। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। ‘আহত ওই ব্যক্তিকে সুংগাই বুলোহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরো দুই নেপালি আহত হয়েছেন।’
পুলিশ নিহত ওই বাংলাদেশির পরিচয় জানায়নি। এছাড়া কী নিয়ে সংঘর্ষের সূত্রপাত সে সম্পর্কেও কোনো তথ্য জানায়নি।