ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিফের ‘অনেক হলো লুকোচুরি’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। প্রথম অ্যালবামেই পেয়েছেন আকাশ ছোঁয়া তারকাখ্যাতি। এরপর সংগীতাঙ্গনে দাপিয়ে বেড়িয়েছেন টানা একযুগ। অডিও অ্যালবাম, চলচ্চিত্রে প্লেব্যাকসহ স্টেজে পারফর্ম করেও দর্শক মনে সাড়া জাগান তিনি। পাশাপাশি মিউজিক ভিডিওতেও অংশ নিচ্ছেন।
সম্প্রতি তার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছে। তারই ধারাবাহিকতায় নিউভিশনবিডির ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ গান নিয়েও নির্মিত হবে মিউজিক ভিডিও। এতেও আসিফ অংশ নিবেন বলে জানা যায়।
ইউটিউব চ্যানেল নিউভিশনবিডির প্রথম অবদান আসিফের কণ্ঠে গাওয়া এই মিউজিক ভিডিওটি। এই মিউজিক ভিডিওটি খুব শিগগির এই চ্যানেলে প্রকাশ করা হবে। এ ছাড়া চ্যানেলটির জন্য প্রায় বিশটির মতো কনটেন্ডন তৈরি করা হয়েছে। এ তালিকায় রয়েছে খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠান। খুব শিগগির জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটি যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
আসিফের গাওয়া ‘অনেক হলো লুকোচুরি’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর করেছেন কলকাতার শ্রী প্রিতম। ইতোমধ্যে এর রেকর্ডিং শেষ হয়েছে। দু-একদিনের মধ্যে মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন করা হবে বলে নিউভিশনবিডি সূত্রে জানা গেছে।