ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নিয়ে শ্রিয়ার বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী শ্রিয়া সরন, এই গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। তবে বিষয়টি অস্বীকার করে আসছিলেন তিনি। কিন্তু রাশিয়ান প্রেমিক আন্দ্রেই কসচেভের সঙ্গে নাকি ইতোমধ্যে গাঁটছড়া বেঁধেছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। এমনটাই খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
বিয়ের খবর প্রকাশিত হলেও এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি শ্রিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যম বিয়ের বিষয়টি নিশ্চিত হতে এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেন। তবে বিষয়টি নিশ্চিত ও অস্বীকার কোনোটিই করেননি তিনি। শ্রিয়া বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
এর আগে খবর প্রকাশিত হয়, গত ১২ মার্চ অনেকটা গোপনেই রাশিয়ান প্রেমিক আন্দ্রেই কসচেভকে বিয়ে করেছেন শ্রিয়া। এ অভিনেত্রীর লোখান্ডওয়ালার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। হিন্দু রীতিতে বিয়ে হয়েছে। বিয়ের দিন এই অভিনেত্রী গোলাপী রঙের শাড়ি পরেছিলেন। বিয়েতে শুধু পরিবারের সদস্য ও কিছু ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা মনোজ বাজপায়ী ও অভিনেত্রী শাবানা আজমি, তারা এ অভিনেত্রীর প্রতিবেশী।
জানা গেছে, গত বছর মালদ্বীপে বেড়াতে গিয়ে পরিচয় হয় শ্রিয়া ও আন্দ্রেই কসচেভের। তারপর থেকে ডেট করছিলেন এই জুটি। আন্দ্রেই একজন স্পোর্টসম্যান ও ব্যবসায়ী।