ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ এপ্রিল পর্দায় পরীমনির ‘স্বপ্নজাল’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’ নামে সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
ইতোমধ্যে সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। মিলেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমোদন। আগামী ৬ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ আরো অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অর্ণব।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়।চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ করেন পরিচালক।
পরীমনি অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ নামের সিনেমাটি সারাদেশে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর প্রশংসা কুড়িয়েছেন পরীমনি।