স্পোর্টস ডেস্ক : বেরসিক বৃষ্টিতে মাত্র ১৭ বলেই শেষ অকল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা। অকল্যান্ডে আজ নির্ধারিত সময়ে শুরু হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় দিনের খেলা। বৃষ্টির আভাস ছিল দুপুর থেকেই। মাথায় কালো মেঘ নিয়ে মাঠে নেমেছিল দুই দল। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ক্রিকেটাররা। ১৭ বলেই শেষ তৃতীয় দিনের খেলা। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা। ৪ ঘন্টা ৫ মিনিট পর দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা।
১৭ বলের খেলায় কোনো উইকেট হারায়নি নিউজিল্যান্ড। ৪ উইকেটে ২২৯ রানে দিন শুরু করেছিলেন নিকোলস (৪৯) ও ওয়াটলিং (১৭)। স্কোরবোর্ডে আজ তারা তুলেছেন মাত্র ৪ রান। নিকোলস হাফ সেঞ্চুরি তুলে ৫২ রানে এবং ওয়াটলিং ১৮ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের লিড ১৭৫ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং ধসে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বৃষ্টি হয়তো তাদের জন্য আর্শীবাদ হয়ে আসছে। দ্বিতীয় দিনে বৃষ্টিতে খেলায় ব্যাঘাত ঘটেছে তিনবার। শেষ দুদিনেও রয়েছে বৃষ্টির আভাস।

