ঢাকাSaturday , 24 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদির উপর দিয়ে ইসরায়েলে গেল ভারতীয় বিমান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের আকাশসীমা ব্যবহার করে এয়ার ইন্ডিয়ার বিমানকে সৌদি আরব ইসরায়েল যাওয়ার অনুমতি দিয়েছিল আগেই। এমন চুক্তি নিয়ে চলছিল নানা সমালোচনা। তবে এসব সমালোচনার তোয়াক্কা না করে সিদ্ধান্তে অটল থাকে সৌদি। তারই ফলস্বরূপ গতকাল এয়ার ইন্ডিয়ার একটি বিমান সৌদির আকাশসীমা পার হয়ে ইসরায়েলের তেলআবিবের গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।
এ বিষয়টিকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মন্তব্য করে ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, দুই বছরের নিরন্তর প্রচেষ্টার ফল আজ মিলল। তিনি বলেন, সৌদির আকাশসীমা ব্যবহারের ফলে ফ্লাইটের সময় দুই ঘণ্টা কমে এসেছে। এর ফলে টিকিটের মূল্যও কমবে। সৌদির মধ্য দিয়ে ইসরায়েলগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যাত্রাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভু জানান, এর মাধ্যমে নতুন ভারতের ‘ভাবমূর্তি ও বাস্তবিক রূপ’ প্রকাশ পেয়েছে।
ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সৌদি। এছাড়া ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই কখনো আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি দেশটি। তবে সম্প্রতি সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান আধুনিক যে সংস্কারের নীতি গ্রহণ করেছে তার অংশ হিসেবে এই অনুমতি দেয়া হয়েছে কি না তা জানা যায়নি।
এছাড়া ইসরায়েলের সরকারি বিমানসংস্থা এল আল-কে একই সুযোগ দেওয়া হবে কি না, সেই বিষয়েও নিশ্চয়তা দেয়নি সৌদি। গতকাল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি ৪০ হাজার ফুট উচ্চতা দিয়ে সৌদির আকাশসীমা দিয়ে প্রায় তিন-ঘ্ণ্টা চলে।
লেভিন জানান, এয়ার ইন্ডিয়াকে যেমন সৌদি তাদের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে, তেমনই ফিরতি ফ্লাইটের জন্য এল আল-কেও দেওয়া উচিত। তবে, এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি সৌদি।