ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ মিনিট আলো জ্বলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ মার্চ রাতে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে রাখতে হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এক সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্ত্রী বলেন, ‘পাকিস্তানিরা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালিয়ে তা জঘন্য। ওই রাতে তারা বাঙালিদের উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সেটি বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখতে এ কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারাদেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে। যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরাও এ জঘন্য গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারি।’
মন্ত্রী কামাল বলেন, ‘রুয়ান্ডার গণহত্যার তুলনায় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং এর ভয়াবহতা কম নয়। সেদিনের হত্যা সব কিছুকে হার মানায়। এ কারণে আলো নিভিয়ে এক মিনিট নীরবতা পালন করবো।’