ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে মোহাম্মদ শামি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : গেল ৮ মার্চ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ছিলেন না পেসার মোহাম্মদ শামি। তার বিরুদ্ধে স্ত্রীর আনা অভিযোগের কারণেই তাকে রাখা হয়নি তখন। কিন্তু ১৫ দিনের মাথায় তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করেছে বিসিসিআই। তিনি ‘বি’ ক্যাটাগোরিতে রয়েছেন। এই ক্যাটাগোরিতে তিনি ১ বছরে বেতন পাবেন ৩ কোটি রূপি।
তার সঙ্গে ‘বি’ ক্যাটাগোরিতে আরো আছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা ও দিনেশ কার্তিক। ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা বিসিসিআই এর চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে থাকবেন।
মূলত শামির বিরুদ্ধে তার স্ত্রীর আনা বেশ কয়েকটি অভিযোগের কারণে কেন্দ্রীয় চুক্তির তালিকায় এই পেসারের নাম রাখেনি বিসিসিআই। এই সময়ের মধ্যে শামির বিরুদ্ধে বিসিসিআই তদন্ত চালিয়েছে। সেই তদন্তে পেসারের বিরুদ্ধে কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি তথা দুর্নীতির প্রমাণ পায়নি। সে কারণেই ১৫ দিন পরে তাকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভূক্ত করা হয়।
এ বিষয়ে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা বলেন, ‘আসলে আমরা কেবল সেই বিষয় নিয়েই কথা বলতে ও ব্যবস্থা নিতে পারি যেটা দুর্নীতি দমন ইউনিট তদন্ত করে দেখতে পারে। আমরা তার ব্যক্তিগত জীবনের কোনো বিষয়ে কথা বলতে পারি না। সেটা তার ব্যক্তিগত ব্যাপার।’
বৃহস্পতিবার বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, দিল্লির সাবেক পুলিশ কমিশনার ও বিসিসিআই এর দুর্নীতি দমন ইউনিটের প্রধান নিরাজ কুমার তার প্রতিবেদন দাখিল করেছেন। শামির বিরুদ্ধে কোনো দুর্নীতি ও অবৈধ অর্থ লেন-দেনের প্রমাণ পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে শামির স্ত্রী হাসিন জাহানের করা অভিযোগের ভিত্তিতে শামি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে কলকাতার পুলিশ।