ঢাকাFriday , 23 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (২৪) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় এ ঘটে।
মিরপুর মডেল থানার এসআই খন্দকার মুনজুর রাহী জানান, রাতে ভাঙাব্রিজ শাপলা হাউজিং এলাকায় ডিবি পুলিশ অভিযানে যায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হন অজ্ঞাত ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান খন্দকার মুনজুর রাহী।