ঢাকাThursday , 22 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম রাউন্ড থেকেই বিদায় সেরেনার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : মিয়ামি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস।
বৃহস্পতিবার জাপানের ২০ বছর বয়সি নওমি ওসাকার কাছে ৬-৩, ৬-২ গেমে হেরেছেন ৩৬ বছর বয়সি আমেরিকান তারকা সেরেনা।
প্রথম সন্তানের জন্মের পর এক বছর কোর্টের বাইরে ছিলেন সেরেনা। এ মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েলস দিয়ে টেনিসে ফেরেন।
কিন্তু তৃতীয় রাউন্ডে তার বড় বোন ভেনাস উইলিয়ামসের কাছে হেরে যান সেরেনা। এবার মিয়ামি ওপেনের প্রথম রাউন্ডেই হারলেন।