ঢাকাWednesday , 21 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেক্সাসে ফেডএক্সের গুদামে পার্সেল বোমা বিস্ফোরণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান অ্যান্টনিওর কাছে কুরিয়ার সেবা প্রতিষ্ঠান ফেডএক্সের একটি গুদামে পার্সেল বোমা বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। সোমবার রাতে স্চেটজ শহরে ফেডেএক্সের গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সান অ্যান্টনিওর অগ্নিনির্বাপন বিভাগ এক টুইটার বার্তায় জানিয়েছে, পার্সেলটিতে নখ ও ধাতব ধারালো বস্তু ছিল। স্থানীয় সময় মধ্যরাতের কিছু পরেই এটি বিস্ফোরিত হয়।
গত কয়েক সপ্তাহে টেক্সাসে এই নিয়ে পঞ্চমবারের মতো বোমা বিস্ফোরণে ঘটনা ঘটলো। এর আগে টেক্সাসের রাজধানী অস্টিনে চারটি বোমা বিস্ফোরণে দুজন নিহত এবং চারজন আহত হন। সোমবারের ওই ঘটনার সঙ্গে আগের চারটি বিস্ফোরণের ঘটনার সম্পর্ক রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
এফবিআইয়ের মুখপাত্র মাইকেল লি বলেছেন, ‘এটা আমাদের চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা আমরা খতিয়ে দেখছি। প্রমাণগুলো দেখার সুযোগ না পাওয়া পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারছি না।’