ঢাকাWednesday , 21 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরীন-শাহীনের সফল অস্ত্রোপচার

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : নেপালে বিমান দুর্ঘটনায় আহত দুই যাত্রী শাহরীন ও শাহীন বেপারির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দি‌কে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে সাংবাদিকদের জানান হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। এর আগে সকাল সাড়ে ৯টায় তাদের অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার শেষে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।
সামন্ত লাল সেন ব‌লেন, দুজ‌নের শরী‌রে ইন‌ফেকশ আছে। ত‌বে শা‌হী‌নের আরো এক‌টি অস্ত্রোপচারের প্র‌য়োজন হ‌তে পা‌রে।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তে ৭১ যাত্রীর মধ্যে ৪৯ জন মারা যান। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। এ ছাড়া ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে শাহীন বেপারি ও শেহরিন আহমেদসহ ৬ বাংলাদেশিকে দেশে এনে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।