ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের গল্পে প্রভা-সাজ্জাদ

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আরেক অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে প্রেম করছেন তিনি। দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিন্তু বিয়ে করার জন্য এখনো প্রতিষ্ঠিত নন সাজ্জাদ। এদিকে বাসার মালিকের মেয়ে উষ্মকে পড়ান সাজ্জাদ। এক পর্যায়ে এ মেয়েটিও তাকে ভালোবেসে ফেলে।
ঘটনাক্রমে ইরফান নিউশনটা প্রভাকে দিয়ে দেয়। প্রভা পড়াতে গিয়ে জানতে পারে ইরফানকে ভালোবাসে উষ্ম। এরপর ইরফানকে ভুল ‍বোঝে প্রভা। শুরু হয় নানা জটিলতা। তবে এটি বাস্তবের কোনো ঘটনা নয়। এমন গল্প নিয়ে গড়ে উঠেছে ‘তোমার আমার গল্প শেষে’ নামের নাটকের কাহিনি।
ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এতেই অভিনয় করেছেন প্রভা, ইরফান সাজ্জাদ ও উষ্ম। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে।
নাটক প্রসঙ্গে সাখাওয়াত মানিক বলেন, ‘‘তোমার আমার গল্প শেষে’ নাটকে টিনএজ প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। টিনএজ একটি মেয়ে কীভাবে না বোঝে প্রেমে পড়ে তা দেখানো হয়েছে। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’’
নজরুল রাজের প্রযোজনায় নাটকটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। খুব শিগগির কোনো একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।
এর আগে রাজ মাল্টিমিডিয়া ‘প্রেমের মায়াজাল’, ‘বিদায় ভালোবাসা’সহ মোট চারটি টেলিফিল্ম প্রযোজনা করেছে। এ ছাড়া কয়েকটি খণ্ড নাটকও প্রযোজনা করেছে এ প্রতিষ্ঠানটি।