ঢাকাTuesday , 20 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে অপহৃত ৩৯ ভারতীয়কে হত্যা করেছে আইএস

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চার বছর আগে ইরাকে অপহৃত ৩৯ ভারতীয় আর বেঁচে নেই। মঙ্গলবার রাজ্যসভায় এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ইরাকে কর্মরত ওই দিনমজুরদের অপহরণ করেছিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। আইএস জঙ্গিরাই তাঁদের খুন করেছে বলে দাবি সুষমার। মসুলের একটি গণকবর থেকে উদ্ধার হয়েছে ওই ভারতীয়দের দেহাবশেষ।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ডিপ পেনিট্রেটিভ স্যাটেলাইট থেকে তোলা ছবি থেকেই মসুলের ওই গণকবরে ওই দেহাবশেষের সন্ধান মেলে।
তিনি বলেন, ‘মৃতদেহের স্তূপের মধ্যে থেকে ভারতীয়দের দেহাবশেষ চিহ্নিত করে বাগদাদে ডিএনএ পরীক্ষার জন্য নিয়ে আসাটাই চ্যালেঞ্জের কাজ ছিল।’ ওই স্তূপের মধ্যে ৩৯টি দেহাবশেষ এমন ছিল, যার লম্বা চুল, ইরাকিদের মতো জুতো ছিল না। তা দেখেই ওই ৩৮টি দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করানো হয়। তাতেই জানা যায়, ওই ৩৮ জন আসলে চার বছর আগের অপহৃত ভারতীয়। বাকি একটি দেহাবশেষের ডিএনএ-এর ৭০ শতাংশ মিল পাওয়া গিয়েছে।
সুষমা জানিয়েছেন, সোমবারই ওই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে তার মন্ত্রণালয়। তিনি বলেন, ‘নিশ্চিত প্রমাণ পাওয়ার পরেই আমি বলতে পারি, ওই ৩৯ জন মৃত। নিশ্চিত প্রমাণ হাতে মেলার পরই মৃতদের পরিবারকে এ কথা জানাতে চেয়েছি আমরা।’
ওই ৩৯ জনের বেশির ভাগই পাঞ্জাবের বাসিন্দা। এ ছাড়া রয়েছেন হরিয়ানা, বিহার, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের বাসিন্দাও। ২০১৪ সালে আইএস মসুলের দখল নেওয়ার পর থেকেই প্রায় ১০ হাজার ভারতীয় ইরাক ছাড়তে শুরু করেন। সে সময়ই অগণিত মানুষদের বন্দি করে জঙ্গিরা। তার মধ্যে ৪০ জন ভারতীয়ও ছিল। কাজের খোঁজেই ইরাকে গিয়েছিলেন তারা।
গত বছরের জুলাইয়ে রাজ্যসভায় সুষমা জানিয়েছিলেন, এমন কোনও প্রমাণ নেই যে, যাতে বোঝা যায় ওই ভারতীয়দের খুন করেছে আইএস জঙ্গিরা। সুষমার ঘোষণার পরই সরকার পক্ষের বিরুদ্ধে সরব হন বিরোধী নেতারা। মৃতদের পরিবারকে মিথ্যে আশা দেওয়া ছাড়াও দেশকে ভুল পথে চালিত করেছে সরকার, এমন অভিযোগ করে কংগ্রেস।
সেই প্রসঙ্গ তুলেই কংগ্রেসের গুলাম নবি আজাদের মন্তব্য, ‘গত বছরই সংসদে সুষমা জানিয়েছিলেন ওই ভারতীয়রা বেঁচে আছেন।’ তবে সুষমার দাবি, ‘আমরা কাউকেই ভুল পথে চালিত করিনি। আমরা এটাই বলেছিলাম, প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকেই মৃত বলে ঘোষণা করা যায় না।’