ঢাকাMonday , 19 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফরিন দখল করেছে তুরস্ক

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর আফরিনের পুরোটাই দখল করেছে। রোববার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।
এর আগে আফরিনের দখল ছিল কুর্দি সেনাদের হাতে। সীমান্তবর্তী এই শহরটি দখল করতে দুই মাস ধরে অভিযান চালাচ্ছিল তুর্কি সেনারা। পাশপাশি এফএসএকে সহায়তা দিয়ে যাচ্ছিল সেনারা। হামলা শুরু হওয়ার পর শহরটি থেকে ১ লাখ ৫০ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক পালিয়ে গেছে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, এ পর্যন্ত ২৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে তুরস্ক এ অভিযোগ অস্বীকার করেছে।
এরদোয়ান বলেছেন, ‘আজ সকালে ফ্রি সিরিয়ান আর্মির ইউনিট সিরিয়ার কুর্দি শহর আফরিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।’
রোববার তুর্কি সেনাবাহিনী টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘তুর্কি সেনাবাহিনী ও ফ্রি সিরিয়ান আর্মি আফরিনের কেন্দ্রীয় শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।’ বিশেষজ্ঞরা এখন ভূমিমাইন ও ওই এলাকায় পুঁতে রাখা অন্যান্য বিস্ফোরক খোঁজার কাজ করছেন।