ঢাকাMonday , 19 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে ফেদেরার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বর্না করিককে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স বা বিএনবি পরিবাস ওপেনের ফাইনালে উঠেছেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা রজার ফেদেরার। সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ে ৪৯তম স্থানে থাকা ক্রোয়েশিয়ার করিককে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হারান সুইস তারকা ফেদেরার।
৩৬ বছর বয়সি ফেদেরারের এ বছর এটি ১৭তম জয়। ছাড়িয়ে গেছেন তার আগের ক্যারিয়ার সেরা ২০০৬ সালের টানা ১৬ জয়কে। ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন ডেল পোত্রোর মুখোমুখি হবেন ফেদেরার। কানাডার মিলোস রাওনিককে ৬-২- ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন ডেল পোত্রো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফেদেরার ইন্ডিয়ান ওয়েলসে ষষ্ঠ শিরোপার খোঁজে আছেন। তবে এর জন্য গত বছর ইউএস ওপেনে তিনি যার কাছে হেরেছিলেন, সেই ডেল পোত্রোকে হারাতে হবে।