স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশের করা ১৬৬ রান শেষ বলে ছয় মেরে অতিক্রম করে ফেলে ভারত।
বাংলাদেশ প্রথমে টস হেরে ব্যাট করতে নামে। ছন্দহীন ব্যাটিংয়ের মিছিলে ভিন্ন মূর্তিতে হাজির হন সাব্বির রহমান। ওয়ান ম্যান আর্মি হয়ে ভারতের বোলারদের কড়া শাসন করেন। মাত্র ৫০ বল মোকাবেলা করে ৭টি চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলেন।
শেষ ওভারে মিরাজের নেওয়া ১৮ রানে ভর করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের লড়াকু সংগ্রহ পায়। সেই রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে ৩৪ রান দরকার ছিল ভারতের। রুবেল হোসেনের করা ১৯তম ওভারে দিনেশ কার্তিক ২২ রান নিলে শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন হয়। ৫ বলে ভারত নেয় ৭ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। দিনেশ কার্তিক ছক্কা মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন। বোলার ছিল সৌম্য সরকার।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৬৬/৮ (২০ ওভারে)
ভারত : ১৬৮/৬ (২০ ওভারে)
ফল : ভারত ৪ উইকেটে জয়ী এবং চ্যাম্পিয়ন
বোলিং : মুস্তাফিজ ৪-১-২১-১, সৌম্য ৩-০-৩৩-১, রুবেল ৪-০-৩৫-২, অপু ৪-০-৩২-১, সাকিব ৪-০-২৮-১

