ঢাকাMonday , 19 March 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুটি বাঁধছেন শহিদ-ঐশ্বরিয়া!

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও শহিদ কাপুর। এবার একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
শোনা যাচ্ছে, ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ও কৌন থি? সিনেমার রিমেক নির্মাণ করতে যাচ্ছে প্রেরণা আরোরা ও অর্জুন কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট। এতেই দেখা যেতে পারে শহিদ-ঐশ্বরিয়ার রোমান্স। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে রুস্তম, টয়লেট : এক প্রেম কথা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট। এছাড়া এ প্রতিষ্ঠানের হাতে রয়েছে বেশ কিছু সিনেমা।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, বাত্তি গুল মিটার চালু সিনেমার শুটিংয়ের সময় শহিদের সঙ্গে প্রেরণা আরোরার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়। এ অভিনেতা প্রযোজনা প্রতিষ্ঠানটির আরো দুটি সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন। যখন ও কৌন থি? সিনেমার রিমেকের কথা ভাবা হয়, তখন মনোজ কুমারের চরিত্রে প্রথম পছন্দ হিসেবে শহিদকে ভাবা হয়েছে।
ও কৌন থি? সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন মনোজ কুমার ও সাধনা। সিনেমাটির ‘লাগ যা গলে’ ও ‘ন্যায়না বারষে রিমঝিম’ গান দুটি এখনো দর্শকের হৃদয়ে শিহরণ জাগায়। দুটি গানই গেয়েছেন লতা মঙ্গেশকর।
প্রযোজক প্রেরণা আরোরা বলেন, ‘যখন আমাদের রিমেকের সত্ত্ব নেয়ার প্রয়োজন হয়, আমরা গান দুটি নিয়ে ভেবেছি। এই গান দুটিই ও কৌন থি? সিনেমার প্রাণ। এগুলো ছাড়া সিনেমাটি কল্পনা করা যায় না। এ ছাড়া কালজয়ী এ সিনেমায় ফুটে উঠেছে সাধনাজি, লতাজি ও মনোজজির সৌন্দর্য, যারা সবাই সত্যিকারের কিংবদন্তি। তখন এরকম একটি সিনেমা পেয়েছি, তাই রিমেকটি তাদের প্রতি আমাদের সম্মাননা।’